imganddatahost
Tuesday, December 27, 2011
Tuesday, June 21, 2011
তুমি চাইলে.....
তুমি চাইলে.....
আকরাম হোসাইন
সূর্যটা বৃষ্টি ঝরাবে
তুমি চাইলে।
সব ফুল ফুটে যাবে
তুমি একবার হাসলে।
তুমি চাইলে
বাতাসও গাইবে গান
তারারা তোমার রাস্তা সাজাবে
তুমি একবার করলে আহবান।
তুমি চাইলে
মেঘগুলো পালিয়ে যাবে
চাঁদটা টিপ হবে তোমার কপালে
শুধু একবার তুমি ডাকলে।
তুমি চাইলে
সাগরের ঢেউও থেমে যাবে
সব মাছ উঠে যাবে ডাঙ্গাতে
একটিবার তোমায় দেখতে।
তুমি চাইলে
সব কিছুই এখানে সম্ভব
চমকে যেও না শুনে ,
তোমার রূপ দেখে এসব হতে পারে বাস্তব।
Subscribe to:
Posts (Atom)




